নিষ্ক্রিয়তার ভয়ানক পরিণাম এবং অনৈসলামী রাষ্ট্রের নাশকতা

ফিরোজ মাহবুব কামাল

নিষ্ক্রিয়তা মানবকে পশুতে পরিণত করে

অধিকাংশ মানুষ জাহান্নামের যাবে খুন, ধর্ষণ বা চুরিডাকাতির অপরাধের কারণে নয়; বরং নিষ্ক্রিয়তার কারণে। সর্বশক্তিমান মহান স্রষ্টা বিস্ময়কর সামর্থ্য দিয়ে মানবকে সৃষ্টি করেছেন। মহান রব’য়ের দেয়া সেটি এক বিশাল ও অমূল্য আমানত। আল্লাহ তায়ালা চান, প্রতিটি ঈমানদার তার আনসার তথা সৈনিক হবে এবং তাঁর দেয়া সামর্থ্যকে কাজে লাগাবে তাঁর দ্বীনকে বিজয়ী করার কাজে। এভাবেই সে নিজেকে মহান রব’য়ের মাগফিরাত লাভ ও জান্নাত লাভের যোগ্য করবে। নিষ্ক্রিয়তা হলো সে আমানতের জঘন্যতম খেয়ানত। এমন খেয়ানত হলো গুরুতর অপরাধ -যা ব্যক্তিকে জাহান্নামে হাজির করে। নবীজী (সা:)’য়ের সাহাবাদের কৃতিত্ব হলো তারা তাঁর দেয়া আমানতের খেয়ানত করেননি, বরং সে আমানতকে কাজে লাগিয়ে ইসলামী রাষ্ট্রের নির্মাণ করেছিলেন এবং মহান রব’য়ের এজেন্ডাকে বিশ্বের বিশাল ভূভাগ জুড়ে বিজয়ী করেছিলেন। তাদের সে কর্মে মহান আল্লাহ তায়ালা অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব রূপে আখ্যায়ীত করেছিলেন। মহান রব’য়ের রহমতের বরকতে মুসলিম উম্মাহ পেয়েছিল বিশ্বশক্তির মর্যাদা।

ব্যক্তির দৈহিক শক্তি, ভাবনার সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং দেখা ও শোনার সামর্থ্য -এসব কিছুই মহান রব’য়ের অমূল্য আমানত। এ আমানতকে কাজে লাগিয়ে একজন ব্যক্তি মহান রব’য়ের কাছে অতি প্রিয় হতে পারে; এমন কি ফিরেশতাদের চেয়েও শ্রেষ্ঠতর হতে পারে। এবং এ সামর্থ্যকে কাজে না লাগানোর অর্থ বড় রকমের খেয়ানত। আর খেয়ানতকারিরাই হলো মুনাফিক। এরাই হবে জাহান্নামের খাদ্য। অপরাধ এখানে গৃহে নির্ভুল প্রেসক্রিপশন থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায় মৃত্যুর। পবিত্র কুর’আনে খেয়ানতকারীদের বর্ণনা এসেছে নিচের আয়াতে:
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَـٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَـٰئِكَ هُمُ الْغَافِلُونَ
অর্থ: “আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের কালব রয়েছে, কিন্ত তা দ্বারা চিন্তা ভাবনা করে না, তাদের চোখ রয়েছে, কিন্তু তার দ্বারা তারা দেখে না, আর তাদের কান রয়েছে, কিন্তু তা দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল তথা দায়িত্ব পালনে অমনযোগী।” –(সুরা আরাফ, আয়াত ১৭৯)।

মহান আল্লাহ তায়ালা মানবকে সৃষ্টি করেছেন তাঁর খলিফা রূপে। এ পৃথিবী পৃষ্ঠে এটিই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব; এরচেয়ে গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব মানব সমাজে নাই। মানব সন্তানেরা যাতে সে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারে -সে জন্য তাদেরকে তিনি দিয়েছেন পর্যাপ্ত সামর্থ্য। খলিফার দায়িত্বপালন সহজ করতেই মানবকে তিনি গড়েছেন তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তথা আশরাফুল মাখলুকাত রূপে। মহান রব’য়ের দেয়া অসংখ্য নিয়ামতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো চিন্তা ভাবনার সামর্থ্য, দেখার সামর্থ্য এবং শ্রবনের সামর্থ্য। এ নিয়ামত গুলি কাজে লাগিয়ে একজন মানুষ মহা মানবে পরিণত হতে পারে। গড়ে উঠতে পারে শ্রেষ্ঠতম বিজ্ঞানী, দার্শনিক, চৌকশ সৈনিক, ধর্মনেতা, রাষ্ট্র নির্মাতা এবং জেনারেল রূপে। নির্মূল করতে পারে মিথ্যাচার ও দুর্বৃত্তি এবং প্রতিষ্ঠা দিতে পারে ন্যায় ও সুবিচার। সে সামর্থ্য দিয়ে সে নিজেকে অবশ্যই গড়ে তুলতে পারে মহান রব থেকে মাগফিরাত লাভ ও জান্নাত লাভের যোগ্য রূপে। সবচেয়ে নির্বোধ ব্যক্তি তো তারাই যারা সে নিয়ামতকে সৃষ্টিশীল কাজে ব্যবহার করে না। উপরিউক্ত আয়াতে সে নির্বোধদের মহান আল্লাহতায়াল চতুষ্পদ গবাদি পশু বা তার চেয়েও নিকৃষ্ট জীব বলেছেন। তবে এ আয়াতে আরেকটি অঘোষিত বার্তা রয়েছে। সেটি হলো, যারা নিজেদের গবাদি পশু বা তার চেয়েও নিকৃষ্ট জীবে পরিণত করে, তারা কখনোই জান্নাতের যোগ্য বিবেচিত হতে পারে না। কারণ, মহান রব জান্নাত সৃষ্টি করেছেন তাঁর সর্বশ্রেষ্ঠ মানব সৃষ্টিকে পুরস্কৃত করতে। যারা অবাধ্য এবং খেয়ানতকারী -তাদের স্থান হবে জাহান্নাম।

ঘাস পানি খেয়ে বাঁচা ও প্রজনন ছাড়া গবাদি পশুর জীবনে কোন মহত্তর এজেন্ডা থাকে না। তারা বাঁচে ভার টানার জন্য বা জবাই হওয়ার জন্য। এ জন্যই তারা ইতর। সেরূপ ইতর জীব সেসব মনুষ্য প্রাণীরাও যাদের জীবনে বাঁচার কোন মহত্তর এজেন্ডা নাই। বাঁচাটাই যেন তাদের জীবনের মূল এজেন্ডা। অথচ প্রতিটি মুসলিমের ঈমানী দায় হলো, মহান নবীজী (সা:) ও তাঁর সাহাবাদের ন্যায় সে সার্বক্ষণিক সৈনিক হবে ইসলামী রাষ্ট্রের ন্যায় মহাকল্যাণকর রাষ্ট্রের নির্মাণে। এ কাজের জন্যই সে মহান আল্লাহর খলিফা বা আনসার। এক দেশের সৈনিক যেমন অন্য দেশের সৈনিক হতে পারে না; তেমনি যে ব্যক্তি মহান আল্লাহর খলিফা ও আনসার, সে কখনোই অন্য ব্যক্তি বা দলের খলিফা ও সৈনিক হতে পারে না। এবং ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ বা ধর্ম কখনোই তার আদর্শ হতে পারেনা। সেটি হারাম। এজন্যই কোন ঈমানদার ব্যক্তি কোন সেক্যুলার জাতীয়তাবাদী, রাজতন্ত্রী বা বামধারার রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। বরং সেটি হলো তার উপর অর্পিত দায়িত্বের সাথে গাদ্দারী। গাদ্দার হওয়ার অর্থ জাহান্নামের যোগ্য হওয়া।

ইসলামী রাষ্ট্র নির্মাণের ন্যায় মহান কাজটি তো একমাত্র তারাই করতে পারে যারা সত্যিকার ঈমানদার; এবং যারা নিজেদের নিয়োজিত করে জিহাদের ন্যায় সর্বশ্রেষ্ঠ ইবাদতে। ইসলামী রাষ্ট্র নির্মাণের লড়াইটি মূলত আল্লাহতায়ালার নিজস্ব যুদ্ধ; পবিত্র কুর’আনে তিনি এ যুদ্ধকে বার বার আখ্যায়ীত করেছেন “জিহাদ ফি সাবিলিল্লাহ” অর্থাৎ আল্লাহর পথে জিহাদ রূপে। নিজের সে পবিত্র জিহাদে তিনি কখনোই কোন মুনাফিককে অংশ নেয়ার সুযোগ দেননা। ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধী হওয়ার অপরাধটি বিশাল; সেটি আল্লাহতায়ালার বিরুদ্ধে যুদ্ধের। অপরাধ এখানে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাবিরোধী ও শরিয়াবিরোধী হওয়া। এটি কখনোই কোন মুসলিমের কাজ হতে পারে না; এরাই শত্রু ইসলাম ও মুসলিম উম্মাহর। বুঝতে হবে, যেখানেই ইসলাম ও মুসলিম আছে, সেখানে শয়তান ও তার দলের সৈনিকও আছে। বাংলাদেশে শয়তানের সৈনিকদের সংখ্যাটি বিশাল। ইসলামের এ শত্রুগণ মুসলিম দেশগুলিতে কখনো গুপ্ত, কখনো বা দৃশ্যমান শাসকের আসনে। প্রতিটি মুসলিমের ঈমানী দায় হলো, ইসলামের এ শত্রুদের সনাক্ত করা ও তাদের নির্মূলে যুদ্ধ করা। নবীজী (সা:) ও তাঁর সাহাবাগণ সে কাজটিই আমৃত্যু করেছেন। তাদের নির্মূলের কাজটি না হলে ইসলামী রাষ্ট্র নির্মাণের কাজ কখনোই সফল হয় না; এমন কি নির্মিত হলেও সে রাষ্ট্র বেশি কাল বাঁচে না।

অনৈসলামী রাষ্ট্র:জাহান্নামের বাহন

যে রাষ্ট্রগুলি ইসলামী নয়, সেগুলি কাজ করে জাতীয়তাবাদী, বর্ণবাদী, রাজতন্ত্রী, সেক্যুলারিস্ট ও কম্যুনিস্ট এজেন্ডাকে বিজয়ী করতে। শয়তানের এজেন্ডাই হলো এমন প্রতিটি অনৈসলামী রাষ্ট্রের মূল এজেন্ডা। অনৈসলামী রাষ্ট্রগুলোর কাজ, শয়তানের এজেন্ডা ও তার বাহিনীর সাথে জনগনকে সম্পৃক্ত করা। ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা রোধ এবং শয়তানের এজেন্ডাক বিজয়ী করাই এমন রাষ্ট্রের মূল এজেন্ডা। ফলে এমন রাষ্ট্রে কখনো মহান রব’য়ের সার্বভৌমত্ব থাকে না, আদলতে শরিয়ার বিচার থাকে না এবং শিক্ষাব্যবস্থায় কুর’আন থেকে জ্ঞানদান থাকে না। এমন রাষ্ট্রে থাকে না দুর্বৃত্তি নির্মূল ও সুবিচার প্রতিষ্ঠার জিহাদ। এভাবে অনৈসলামী রাষ্ট্র মাত্রই পরিণত হয় জাহান্নামের বাহনে। ফলে এমন রাষ্ট্রই হলো মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ক্ষতিকর সৃষ্টি। হিংস্র পশু বা বিষাক্ত জীবাণু মানব হত্যার কাণ্ড ঘটায় বটে, কিন্তু কাউকে জাহান্নামে নেয় না; কিন্তু জাহান্নামে নেয়ার ন্যায় ভয়ানক কাণ্ডটি ঘটায় অনৈসলামী রাষ্ট্র।

পৃথিবী পৃষ্ঠে তাই সবচেয়ে নিকৃষ্ট পাপ কর্ম হলো অনৈসলামী রাষ্ট্রের নির্মাণ। অথচ বাংলাদেশের জনগণের দ্বারা সবচেয়ে জঘন্য পাপকর্ম হচ্ছে এক্ষেত্রে। তারা ভোট দিয়ে, অর্থ দিয়ে, যুদ্ধ করে জনগণকে জাহান্নামে নেয়ার রাষ্ট্র নামক একটি শক্তিশালী বাহনকে প্রতিষ্ঠা দিয়েছে এবং দিনের পর দিন সেটিকে বাঁচিয়েও রাখছে। অনৈসলামী রাষ্ট্র নির্মাণের অর্থ: রাষ্ট্র ও তার বিশাল রাষ্ট্রীয় অবকাঠামোকে শয়তানের হাতে তুলে দেয়া। তখন সে রাষ্ট্র ও তার প্রাতিষ্ঠানিক অবকাঠামো ইসলামের বিরুদ্ধে যুদ্ধে শয়তানের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়। বস্তুত পৃথিবী পৃষ্ঠে শয়তানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি মূর্তিপূজা, মন্দির বা পূজামণ্ডপ নয়। পতিতা পল্লী, মদ্যশালা বা জুয়ার আখড়াও নয়। বরং সেটি হলো অনৈসলামী রাষ্ট্র। পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান রাষ্ট্র হওয়াতে অনৈসলামী এ রাষ্ট্রগুলির নাশকতার মাত্রাও বিশাল ও ভয়ানক। শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, আইন ও আদালত, পুলিশ ও সেনাবাহিনী -রাষ্ট্রের এরূপ প্রতিটি প্রতিষ্ঠানই তখন ইসলামের বিরুদ্ধে যুদ্ধে শয়তানের শক্তিশালী হাতিয়ারে পরিনত হয়। তাই হারাম হলো এমন রাষ্ট্রের প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে জড়িত হওয়া।

বস্তুত প্রতিটি অনৈসলামী রাষ্ট্রই হলো সে রাষ্ট্রের শাসক ও সে সাথে জনগণের বিশাল ভাগের বেঈমানি ও নাফরমানির দৃশ্যমান রূপ। শয়তানের এজেন্ডাই হলো সে রাষ্ট্রের এজেন্ডা। শয়তানের যুদ্ধই হলো তাদের যুদ্ধ। বস্তুত তাদের সে যুদ্ধটি হলো মহান আল্লাহর ভূ-রাজনৈতিক, বৈচারিক, প্রশাসনিক ও সামাজিক এজেন্ডার বিরুদ্ধে। এমন রাষ্ট্রের নির্মাণে কখনোই কোন ঈমানদার অংশ নেয় না। কোন মুসলিম গৃহে পূজামণ্ডপ থাকা যেমন অস্বাভাবিক, তেমনি অস্বাভাবিক ও অনাকাঙ্খিত হলো মুসলিম ভূমিতে কোন অনৈসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা দেয়া। এজন্যই ১৯৪৭ সালে দক্ষিণ এশিয়ার অধিকাংশ মুসলিম কংগ্রেসের হিন্দুত্ববাদী ভারত নির্মাণের প্রকল্পে অংশ নেয়নি। তারা সেদিন পাকিস্তানের পক্ষ নিয়েছিল। ১৯৭১’য়ে পৌত্তলিক ভারতের, অর্থনৈতিক ও সামরিক সাহায্য নিয়ে বাঙালি জাতীয়তাবাদী, বর্ণবাদী, আঞ্চলিকাতাবাদী সেক্যুলারিস্ট ধারার একটি রাষ্ট্র নির্মিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে। কোন ইসলামী দল, কোন আলেম, কোন মুফতি ও কোন পীর সেটিকে সমর্থন দেয়নি। কারণ, সেটি ছিল ভারতসেবী বাঙালি সেক্যুলারিস্টদের প্রজেক্ট; সেখানে ইসলাম ও ইসলামপন্থীদের কোন স্থান ছিল না। এবং ইসলামকে বিজয়ী করাও মুক্তিবাহিনীর কোন এজেন্ডা ছিল না। সেটি ছিল ভারতীয় অর্থ, ভারতীয় অস্ত্র এবং ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দ্বারা পরিচালিত শত ভাগ ভাবতীয় প্রজেক্ট।

রাষ্ট্র নির্মাণে প্রতিটি মুসলিমের জন্য একমাত্র অনুকরণীয় সূন্নতটি হলো নবীজী (সা:)’য়ের সূন্নত। তিনি যেরূপ মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা দিয়েছিলেন, মুসলিমের ঈমানী দায় হলো, সেরূপ একটি রাষ্ট্রের নির্মাণের জিহাদে আত্মনিয়োগ করা। যে রাষ্ট্রের নির্মাণে ইসলামকে বিজয়ী করা কোন এজেন্ডা নয়, কোন ঈমানদার সেরূপ রাষ্ট্র নির্মাণে অংশ নিতে পারেনা। তাই কোন জাতীয়তাবাদী সেক্যুলার রাষ্ট্রের প্রতিষ্ঠার লড়াই ঈমানদারের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কারণ, এমন রাষ্ট্রের প্রতিষ্ঠার কাজটি গুরুতর পাপের। একাজটি শয়তানকের বিজয়ী করার। এজন্যই ১৯৭১’য়ে পাকিস্তান ভেঙে সেক্যুলার বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্র নির্মাণের যুদ্ধে কোন ইসলামপন্থী দল, আলেম, মুফতি বা পীর সাহেবকে দেখা যায়নি। সেটি বাঙালি সেক্যুলারিস্ট, হিন্দু্ত্ববাদী ও বাম ঘরানার প্রজেক্টই রয়ে গেছে।

নবীজী (সা:)’য়ের রাষ্ট্রটি ছিল তৎকালীন মুসলিম উম্মাহর সম্মিলিত জিহাদের ফসল। যেদেশে জিহাদ নাই, সে দেশে কখনোই ইসলামী রাষ্ট্র নির্মিত হয়না। জিহাদ থেকে যে রাষ্ট্র জন্ম নেয় সে রাষ্ট্রের কর্তাব্যক্তিদের দায় হলো, জনগণের জীবনে সে জিহাদকে অবিরাম বাঁচিয়ে রাখা। কারণ, জনজীবন থেকে জিহাদ বিলুপ্ত হলে বিলুপ্ত হয় সে ইসলামী রাষ্ট্রও। তখন বিলুপ্ত হয় পূর্ণ ইসলাম পালনের সহায়ক পরিবেশ। তখন বাঁচতে হয় আদালতে কুফুরি আইন, অর্থনীতিতে সূদ, পতিতাপল্লী জ্বিনার বাণিজ্য, রাজনীতিতে জাতীয়তাবাদ ও সেক্যুলারিজম এবং শিক্ষালয়ে কাফিরদের সাহিত্য ও মতবাদ নিয়ে। তখন ভাসতে হয় জাহিলিয়াত ও দুর্বৃত্তির জোয়ারে। বাংলাদেশ তো তারই উজ্জ্বল দৃষ্টান্ত। নবীজী (সা:) ও খোলাফায়ে রাশেদার আমলে ইসলামী রাষ্ট ছিল বলেই বিশ্বের বিশাল ভূ-ভাগের কোটি কোটি মানুষ জান্নাতের পথ পেয়েছিল এবং নিজেদেরকে জান্নাতের যোগ্য রূপে গড়ে তোলার সুযোগ পেয়েছিল। ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এখানেই। কিন্তু আজ সে ইসলামী রাষ্ট্র নাই। ফলে কোটি কোটি মানুষ ভেসে যাচ্ছে জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, সেক্যুলারিজম, কম্যুনিজম ইত্যাদি নানা মতবাদী রাজনীতির তীব্র স্রোতে; এবং সেটি জাহান্নামের দিকে। 17/11/2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *