Category Archives: Bangla বাংলা

আল্লাহ তায়ালার এজেন্ডা এবং ঈমানদারের দায়

ফিরোজ মাহবুব কামাল আল্লাহ তায়ালার এজেন্ডা ও ঈমানদারের ক্রয়-বিক্রয় চুক্তি এ পৃথিবীর মানব বসতি নিয়ে রয়েছে মহান রব’য়ের সুস্পষ্ট এজেন্ডা। এবং সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিরূপে সে এজেন্ডাকে বিজয়ী করা যায় তা নিয়েও। সে বিষয়ে বার বার আলোচনা ও নির্দেশনা এসেছে পবিত্র কুর’আনে। নিজের সে এজেন্ডাকে সফল করতে প্রেরণ করেছেন লক্ষাধিক নবী-রাসূল। তিনি তাঁর নিজের সৃষ্ট […]

ব্যর্থতা কেন ইসলামী রাষ্ট্র নির্মাণে?

ফিরোজ মাহবুব কামাল   ইসলামী রাষ্ট্র নির্মাণে ব্যর্থতা: বিচ্যুতি সিরাতাল মুস্তাকীম থেকে গৃহ দেখে সে গৃহের বাসিন্দার ধ্যান ধারণা, রুচি, সংস্কৃতি ও সভ্যতার পরিচয় মেলে। সভ্য ও ভদ্র মানুষের গৃহ এবং অসভ্য ও অভদ্র মানুষের গৃহ কখনোই একই রূপ হয়না। তেমনি জনগণের সভ্যতা, শিক্ষা-সংস্কৃতি, রুচি ও ঈমানের পরিচয় মেলে তাদের রাষ্ট্র দেখে। তাই একই রূপ […]

আল্লাহ তায়ালার এজেন্ডা ও স্ট্রাটেজি এবং শয়তানের এজেন্ডা ও স্ট্রাটেজি

ফিরোজ মাহবুব কামাল   স্ট্রাটেজির গুরুত্ব এবং মুসলিমদের সেকালের অর্জন এবং একালের অর্জন স্ট্রাটেজি তো তাই -যা একটি এজেন্ডাকে বিজয়ী করার জন্য অপরিহার্য কৌশল। স্ট্রাটেজি থাকতে হয় বুদ্ধিবৃত্তিক, শিক্ষা–সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামরিক অঙ্গণে –অর্থাৎ যেখানে শত্রুশক্তির সাথে যুদ্ধ সেখানেই। সুনির্দিষ্ট স্ট্রাটেজি এবং সেটির বাস্তবায়ন না থাকলে ঘোষিত এজেন্ডা শুধু কাগজে থেকে যায়।  প্রশ্ন হলো, কি […]

কিরূপে বিলুপ্ত হলো নবীজী (সা:)’য়ের ইসলাম এবং মুসলিম উম্মাহর ধারণা?

 ফিরোজ মাহবুব কামাল    বেঁচে নাই নবীজী (সা:)‍’‌য়ের ইসলাম এবং মুসলিম উম্মাহর ধারণা                                                                                                                                                      মুসলিমগণ আজ ইতিহাস গড়েছে বিপুল জনসংখ্যা নিয়ে বেড়ে উঠায়; তাদের সংখ্যা আজ ১৫০ কোটির অধিক। তাদের হাতে রাষ্ট্রের সংখ্যা ৫০’য়ের অধিক। প্রতিটি রাজধানীতে গড়ে উঠেছে বিশাল বিশাল সুরম্য প্রাসাদ। কিন্তু পরিতাপের বিষয় হলো, মুসলিম বিশ্বে আজ নবীজী (সা:)’য়ের ইসলাম যেমন বেঁচে […]

বাঙালি মুসলিমের সবচেয়ে বড় ব্যর্থতাটি শিক্ষাক্ষেত্রে

 ফিরোজ মাহবুব কামাল    শিক্ষাই নির্ধারণ করে জাতির ভবিষ্যত একটি জাতির বেড়ে উঠার মূলে যেমন সফল শিক্ষাব্যবস্থা, তেমনি পতন ডেকে আনে তার ব্যর্থ শিক্ষা ব্যবস্থা। দেশে রাজনৈতিক, সামাজিক, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অঙ্গণে গভীর বিপর্যয় দেখে নিশ্চিত বলা যায়, শিক্ষাদানের ক্ষেত্রে বিশাল ব্যর্থতা রয়ে গেছে। মানব সন্তানকে সঠিক ভাবে গড়ে তোলার কাজটি যে হয়নি -সেটি বুঝতে […]

বাংলাদেশ রাষ্ট্র: আল্লাহ তায়ালার বিরুদ্ধে বিদ্রোহের শো‌‘কেস

ফিরোজ মাহবুব কামাল   বিদ্রোহ আল্লাহ তায়ালার বিরুদ্ধে নবীজী (সা:)’য়ের ইসলামের মূল পরিচয়টি সুস্পষ্ট। তিনি নিজে ছিলেন পবিত্র কুর’আনের শো’কেস; অর্থাৎ তাঁর মধ্যে দেখা যেত পবিত্র কুর’আনের শিক্ষা। আল্লাহ তায়ালা মানুষকে যে ভাবে দেখতে চান, নবীজী (সা:) ছিলেন তারই প্রতিচ্ছবি। তাঁর হাতে প্রতিষ্ঠা পাওয়া ইসলামে ছিল মহান আল্লাহ তায়ালার একক সার্বভৌমত্ব, আদালতে শরিয়া আইন এবং […]

রাজনীতিতে সিরাতাল মুস্তাকীম ও সিরাতাদ দোয়াল্লিন

ফিরোজ মাহবুব কামাল   প্রসঙ্গ: রাজনীতির সিরাতাল মুস্তাকীম ও সিরাতাদ দোয়াল্লিন এ বিশ্বচরাচরে পথ মাত্র দুটি। একটি সিরাতাল মুস্তাকীম, অপরটি সিরাতাদ দোয়াল্লিন। প্রথমটি জান্নাতের, অপরটি জাহান্নামের। সিরাতাল মুস্তাকীমের সরল পথ মাত্র একটি; কিন্তু সিরাতাদ দোয়াল্লিনের তথা পথভ্রষ্টদের পথের সংখ্যাটি হাজার হাজার। ঈমানদার হওয়ার দায় হলো, জীবনের পথ চলায় প্রতি ক্ষেত্রে পা ফেলতে হয় সিরাতাল মুস্তাকীমে। […]

এ জীবন কিরূপে বিফল হয় এবং কিরূপে সফল হয়?

ফিরোজ মাহবুব কামাল   সফল হতে যে পরীক্ষায় পাশ করাটি অপরিহার্য মহান আল্লাহ তায়ালা মানুষকে ভূমিকম্প, সুনামী বা ঘুর্ণিঝড়ের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য দিয়ে সৃষ্টি করেননি। কিন্তু প্রতিটি সুস্থ মানুষকেই আর্থিক, শারিরীক ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্য দিয়েছেন স্বৈরাচারী জালেম শাসকের বিরুদ্ধে খাড়া হওয়ার। ব্যক্তির সে সামর্থ্যই হলো মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে অর্পিত সর্বশ্রেষ্ঠ আমানত। সে আমানতের […]

রাষ্ট্রই যখন নাশকতার হাতিয়ার

ফিরোজ মাহবুব কামাল   সবচেয়ে বড় ব্যর্থতাটি রাষ্ট্র যখন পরিচালনায় মানব জাতির সবচেয়ে ভয়ানক ব্যর্থতাটি কৃষি, শিল্প ও গৃহনির্মাণে নয়; বরং রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্র পরিচালনায়। রাষ্ট্রাও তখন ভয়ানক নাশকতার হাতিয়ারে পরিণত হয়। মানবের জান মালের সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতিটি ভূমিকম্প, ঘুর্ণিঝড়, সুনামী বা মহামারির কারণে হয়নি, বরং হয়েছে রাষ্ট্র নির্মাণ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ […]

ঈমানদারীর স্বরূপ ও বেঈমানীর স্বরূপ

 ফিরোজ মাহবুব কামাল   ব্যক্তি তার নিজেকে সঠিক চিনতে পারে হযরত ইমাম ইবনে কাইয়্যেম (রহ:) অতি একটি জ্ঞানগর্ভ কথা বলেছেন। তিনি বলেছেন, “একজন মানুষ মহান আল্লাহ তায়ালার কাছে কতটা প্রিয় -সেটি সে নিজেই জানতে পারে। সে জন্য তাকে দেখতে হবে, কি ধরনের কাজে সে নিজেকে নিয়োজিত রেখেছে।” মহা করুণাময় আল্লাহ তায়ালার অনুমতি ছাড়া গাছের একটি […]