Category Archives: শিক্ষা ও সংস্কৃতি

বাঙালী মুসলিম চেতনায় মুহাম্মদ আলী জিন্নাহ

ফিরোজ মাহবুব কামাল   বাংলা কবিতায় মহম্মদ আলী জিন্নাহ একাত্তরের পর শেখ মুজিবের প্রতি ক্ষোভ ও আক্রোশ নিয়ে লেখা হয়েছে, “ভাত দে হারামাজাদা, নইলে মানচিত্র খাবো” ইত্যাদি জাতীয় কবিতা। পাকিস্তানের ২৩ বছরে দেশটির মানচিত্র খাবার সাধ নিয়ে কেউ কি কবিতা লিখেছে? অথচ সেটি লেখা হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র ৩ বছরের মধ্যেই। যে দেশের সরকার দুর্ভিক্ষ […]

বই:উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার

ফিরোজ মাহবুব কামাল   উন্নয়নে বইয়ের বিকল্প নাই অস্ত্রের জোরে বিশ্ব জুড়ে ডাকাতি করা যায়, কিন্তু তা দিয়ে মানব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়নসহ কোন উন্নয়নই করা যায় না। হালাকু খাঁ ও চেঙ্গিজ খাঁ বহু দেশ জয় করেছে, কিন্তু তাতে কোন দেশেই সমৃদ্ধি বা উন্নয়ন আসেনি। এমন কি তাদের নিজ দেশ মঙ্গোলিয়াতেও নয়। তারা […]

জনগণের চরিত্র বদলাতে চাই কুর’আনী জ্ঞানসমৃদ্ধ বইয়ের প্লাবন

ফিরোজ মাহবুব কামাল খবরে প্রকাশ,জামায়াতের আমির ডা: শফিকুর রহমান সাহেব জাতীয় সংসদের কর্মচারীদের মাঝে আম বিতরণ করেছেন। ‌ তিনি আগস্ট বিপ্লবের পর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে বহু লক্ষ টাকার গরুর গোশত বিতরণ করেছেন। সম্ভবত তিনি মনে করেন, বাংলাদেশীদের রয়েছে ‌দৈহিক পুষ্টির অভাব। তাই তিনি পুষ্টি জুগিয়ে যাচ্ছেন। জামায়াত গরুর গোশত বিতরণের কাজটি মফস্বলের জেলাগুলিতে […]

ব্যর্থ শিক্ষাব্যবস্থাই সকল ব্যর্থতার মূল

ফিরোজ মাহবুব কামাল দেখায় না সিরাতাল মুস্তাকীম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতাটি গুরুতর ও ভয়ানক। এ জীবনে বেঁচে থাকার জন্য এ শিক্ষা নীতি কিছু ভাষা জ্ঞান, কিছু পেশাদারী জ্ঞান এবং কিছু হিসাব-নিকাশের জ্ঞান দেয় বটে, কিন্তু কেন বাঁচতে হবে এবং কিভাবে বাঁচতে হবে -সে মৌলিক জ্ঞানটুকু দেয় না। ফলে অজ্ঞতা থেকে যায় জীবনের মূল লক্ষ্য ও […]

সকল ব্যর্থতার জন্ম শিক্ষাব্যবস্থার ব্যর্থতা থেকে

ফিরোজ মাহবুব কামাল গৌরবযুগের শিক্ষানীতি ও পতনকালের শিক্ষানীতি ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো: কোন জাতির ব্যর্থতার শুরুটি কৃষি, শিল্প, বাণিজ্য ও অর্থনীতি থেকে হয় না। বরং সকল ব্যর্থতার শুরু ব্যর্থ শিক্ষা খাত থেকে। ্ মানবের উন্নত মানবিক গুণে বেড়ে উঠাটি এবং জাতির উত্থান, বিজয় ও গৌবরবময় জীবনের শুরুটিও শিক্ষাঙ্গণ থেকে। ইসলামের গৌরব যুগের ইতিহাস হলো […]

বাঙালি মুসলিমের উপর শত্রুর সাংস্কৃতিক আধিপত্য

ফিরোজ মাহবুব কামাল কেন সাংস্কৃতিক আধিপত্য? পাশ্চাত্য দেশবাসী একটি সুনির্দিষ্ট মূল্যবোধ ও সংস্কৃতি নিয়ে বাঁচে। সে মূল্যবোধ ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে বহু লক্ষ মদ্যশালা, নৃত্যশালা, ক্লাব, ক্যাসিনো, পতিতাপল্লী সেখানে দিবারাত্র কাজ করছে। সে সেক্যুলার মূল্যবোধ ও সংস্কৃতিকে বলবান করতে সেগুলির পাশে কাজ করছে হাজার হাজার কলেজ–বিশ্ববিদ্যালয়, অসংখ্য পত্র–পত্রিকা ও টিভি চ্যানেল। সে পাশ্চাত্য সংস্কৃতিকেই তারা […]

পতন ও পচনের শুরুটি শিক্ষাঙ্গণ থেকে

ফিরোজ মাহবুব কামাল চলছে অবিরাম আত্মঘাত বাংলাদেশের ব্যর্থতা নিয়ে বিতর্ক নেই। শয্যাশায়ী রোগীর গায়ে যখন পচন ধরে এবং সে পচন যখন দুর্গন্ধ ছড়ায় -সে রোগ তখন শুধু ঘরের লোকই নয়, প্রতিবেশীও টের পায়। বাংলাদেশের বেলায় সেটিই ঘটেছে। দেশটির পচন মূলত নৈতিক। সে নৈতিক পচনের বড় আলামত হলো চুরিডাকাতি, ভোটডাকাতি, ব্যাংক ডাকাতি, গুম, ঘুষ, খুন, ধর্ষণ ও সন্ত্রাসের […]

বাংলাদেশের শিক্ষাঙ্গণ: শত্রুশক্তির অধিকৃত ভূমি

ফিরোজ মাহবুব কামাল অজ্ঞতা ইসলাম ও মুসলিমের এজেন্ডা নিয়ে অজ্ঞতাই অনিবার্য পরাজয় ও বিপর্যয় আনে। সেটি যেমন সামরিক যুদ্ধে, তেমনি বুদ্ধিবৃত্তিক যুদ্ধে। মুসলিম উম্মাহর মূল যুদ্ধটি শুধু রণাঙ্গণে হয় না, সেটি হয় শিক্ষাঙ্গণে। যুদ্ধটি বুদ্ধিবৃত্তির তথা জ্ঞানের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের ন্যায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে লড়াইয়ের সে ভূমিটি প্রচণ্ড অরক্ষিত। এর কারণ, জনগণের অজ্ঞতা। মুসলিমদের অজ্ঞতা […]

শিক্ষার নামে চলছে পরিকল্পিত নাশকতা

ফিরোজ মাহবুব কামাল মানব মাত্রই প্রতিটি মুহুর্ত বাঁচবে এ জীবনকে সফল করার প্রবল তাড়না নিয়ে -সেটিই তো কাঙ্খিত। এ জীবনে কেই পরাজয় বা বিপর্যয় চায় না। সবচেয়ে বড় বিপর্যয় হলো অনন্ত কালের জন্য জাহন্নামের আগুনে গিয়ে পড়া। পবিত্র কুর’আনে তাই যে বিষয়টির উপর বার বার গুরুত্ব দেয়া হয়েছে তা হলো, জাহান্নামের আগুন থেকে বাঁচা। যারা […]

বাংলাদেশের বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা ও ব্যর্থ রাষ্ট্র

ফিরোজ মাহবুব কামাল  সকল ব্যর্থতার কারণ ব্যর্থ শিক্ষাব্যবস্থা প্রতিটি মানব সন্তানকে শুধু পানাহারে বাঁচিয়ে রাখাই মহান আল্লাহতায়ালার মূল এজেন্ডা নয়। তিনি চান, মানবকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রূপে গড়ে তুলতে। সে এজেন্ডা পূরণে তিনি শুধু খাদ্যপানীয়’র ব্যবস্থাই করেননি, সর্বোত্তম শিক্ষাদানের আয়োজনও করেছেন। সেরূপ শিক্ষাকে সুনিশ্চিত করতেই তিনি নাযিল করেছেন পবিত্র কুর’আন। পশু-পাখী, কীট-পতঙ্গ ও উদ্ভিদের ন্যায় অন্যান্য […]