Monthly Archives: August 2026

রাষ্ট্র নির্মাণে নবীজী (সা:)’য়ের তরিকা এবং আজকের বিদ্রোহ ও ভ্রষ্টতা

ফিরোজ মাহবুব কামাল   ইসলামী রাষ্ট্র নির্মাণে নবীজী (সা:)য়ের তরিকা বাংলাদেশের ন্যায় মুসলিম দেশগুলির জনগণের মূল সমস্যাটি শুধু ইসলামী রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখা নিয়ে নয়, বরং গভীরতর সংকটটি হলো, কিরূপে সেরূপ একটি রাষ্ট্রের নির্মাণ সম্ভব -তা নিয়ে। এ প্রসঙ্গে নানা দল ও নানা নেতার নানা মত। বাংলাদেশের ন্যায় অনেক মুসলিম দেশেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভাবনা […]

ব্যর্থতা যেখানে মুত্তাকী হওয়ায়, ব্যর্থতা সেখানে ইসলামী রাষ্ট্র নির্মাণে

ফিরোজ মাহবুব কামাল    ব্যর্থতা মুত্তাকী হওয়ায় ইসলামী রাষ্ট্র নির্মাণের ব্যর্থতা মুসলিম উম্মাহর নানারূপ ব্যর্থতার মুখোশ খুলে দেয়। তখন ধরা পড়ে ঈমানদার হওয়ার বিশাল ব্যর্থতা। উম্মাহর সে ব্যর্থতা বেশি বেশি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে ঢাকা যায়না। ঢাকা যায় না নামাজী, রোজাদার, হাজী ও মোল্লা মৌলভীর সংখ্যা বাড়িয়ে। মুসলিমদের ঈমানশূণ্যতা ও বেঈমানী আর কোথাও এতোটা প্রকট […]

স্বাধীনতা বাঁচাতে হলে বন্ধু খুঁজতে হবে ও শক্তিশালী জোট গড়তে হবে

ফিরোজ মাহবুব কামাল   ভারত বাংলাদেশকে গোলাম বানাতে চায় বাংলাদেশ নিয়ে ভারতের এজেন্ডা গোপন নয়, অতি সুস্পষ্ট। সম্প্রতি কলকাতার রাস্তায় একজন অতি সাধারণ হিন্দু মহিলা সোসাল মিডিয়াতে ভারত সরকারের মনের কথাটি বলে দিয়েছে। সে দ্বিধাহীন চিত্তে বলেছে, “বাংলাদেশ আমাদের কাছে বাংলাদেশ নয়, সেটি পূর্ব বাংলা। পূর্ব বাংলা ভারতের অংশ। আমাদের পূর্ব বাংলা স্বাধীন থাকতে পারে […]

মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন এবং সর্বনিকৃষ্ট নাশকতা

ফিরোজ মাহবুব কামাল   নবীজী (সা:)’য়ের ইসলামী রাষ্ট্র: মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন নবীজী (সা:)’য়ের হাতে নির্মিত ইসলামী রাষ্ট্র কোন মামুলি রাষ্ট্র ছিল না; সেটি ছিল সমগ্র মানব ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র। এর আগে এবং সমকালীন সময়ে রাষ্ট্র বলতে বুঝাতো স্বৈরাচারী রাজার অধিকৃত ভুমি। রাজা ভিন্ন সে রাজ্যে অন্য কারো কোন অধিকার থাকতো না। নাগরিক অধিকারের […]

সভ্য রাষ্ট্র ও সভ্য সংস্কৃতির নির্মাণ: প্রেক্ষিত বাংলাদেশ

ফিরোজ মাহবুব কামাল   রাষ্ট্রের গুরুত্ব এবং সভ্য ও অসভ্য রাষ্ট্র পর্বত গুহায় বা জঙ্গলে জীব জন্তুর ন্যায় আমৃত্যু বসবাস করা যায়। সেরূপ বাঁচার জন্য গৃহ, বস্ত্র, শিক্ষা ও আইন আদালত লাগে না; পশুদের ন্যায় শুধু পানাহার হলেই চলে। এমন বন্য জীবনকে কখনোই সভ্য জীবন বলা হয়না। সভ্য জীবনের চাহিদা অনেক। শুধু পানাহার, গৃহ, বস্ত্র […]

নবীজী (সা:)’য়ের যুগের মুসলিম এবং এ যুগের মুসলিম

 ফিরোজ মাহবুব কামাল   মূল পার্থক্যটি ইসলাম বুঝায় এবং ইসলাম নিয়ে বাঁচায় নবীজী (সা:)’য়ের যুগের মুসলিম ও এ যুগের মুসলিমদের মাঝে পার্থক্যটি বিশাল ও অতি সুস্পষ্ট। যে কোন সুস্থ ও বিবেকবান মানুষ সেটি বুঝতে পারে। মূল পার্থক্যটি হলো, ইসলামকে সঠিক ভাবে বুঝায় এবং সে ইসলাম নিয়ে বাঁচায়। সে যুগের মুসলিমগণ ইসলামকে যে ভাবে দেখতেন ও […]

মুসলিম উম্মাহর পতনের শুরু কিভাবে?

ফিরোজ মাহবুব কামাল   শুরুটি ভূ-রাজনৈতিক বিভক্তির দিয়ে মুসলিম উম্মাহর পতনের শুরু তখন থেকেই যখন মুসলিমগণ নিজ দেশের ভূগোলে বৃদ্ধি না ঘটিয়ে সেটিকে খণ্ডিত করা শুরু করেছে। অথচ দেশের ভূগোলে যখন বৃদ্ধি আসে তখন শক্তিও বৃদ্ধি পায়। এজন্যই কোন মুসলিম দেশের ভৌগলিক সীমানাকে সুরক্ষিত করার ন্যায় ভূগোল বৃদ্ধির যুদ্ধও পবিত্র জিহাদ। সে পবিত্র জিহাদ মু’মিনদের […]

মুসলিমদের সকল ব্যর্থতার মূল কারণ: ইসলামী রাষ্ট্র নির্মাণে ব্যর্থতা

ফিরোজ মাহবুব কামাল   পূর্ণ ইসলাম পালন অসম্ভব অনৈসলামী রাষ্ট্রে   মুসলিম উম্মাহর জীবনেো  আজ নানা রূপ ব্যর্থতা; তবে সবচেয়ে বড় ব্যর্থতাটি হলো ইসলামী রাষ্ট্র নির্মাণে ব্যর্থতা। এ ব্যর্থতা মুসলিম উম্মাহর সকল অর্জনকে ব্যর্থ করে দিচ্ছে এবং দ্রুত ধাবিত করছে পতনের দিকে। এবং সবচেয় ভয়ানক ব্যর্থতাটি অপেক্ষা করছে আখেরাতে। বেশি বেশি রাস্তাঘাট, ব্রিজ, কল কারখানা, […]

১৯৪৭’য়ের ১৪ই আগস্টের অর্জন ও বাঙালি মুসলিমের নিমকহারামী

ফিরোজ মাহবুব কামাল   দীর্ঘ ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতীয়রা স্বাধীনতা পায় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। এ দিনটি ভারতের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ দিন। তাই তারা সে দিনটিকে স্বাধীনতা দিবস রূপে মহা ধুমধামের সাথে পালন করে। তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে সেসব মহান নেতাদের কথা যারা সে স্বাধীনতা অর্জনে নির্যাতিত হয়েছিল, কারাবন্দী হয়েছিল এবং নিহত […]

ইসলামী রাষ্ট্রের নির্মাণ: সর্বশ্রেষ্ঠ নেক কর্ম

ফিরোজ মাহবুব কামাল   অপরিহার্য কেন ইসলামী রাষ্ট্র নির্মাণ? কুর’আনী রোডম্যাপের পূর্ণ অনুসরণ করে যে বাঁচতে চায়, তাঁর জীবনে অবশ্যই ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদও এসে যায় -যেমন এসেছিল নবীজী (সা:) ও তাঁর সাহাবাদের জীবনে। কুর’আন বুঝলো অথচ ইসলামী রাষ্ট্র নির্মাণের তাড়না সৃষ্টি হলো না – এমনটি কখনো হয় না। নবীজী (সা:)’য়ের যুগে যারা সেরূপ জিহাদ […]