Monthly Archives: June 2025

শুরুর কাজটিই শুরুতে করা হয়নি

ফিরোজ মাহবুব কামাল   যে জরুরি কাজটি কোন কালেই করা হয়নি পূর্ণ ইসলাম পালন, ইসলামী রাষ্ট্র ও সভ্যতার নির্মাণ এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বেড়ে উঠার কাজে বাঙালি মুসলিমদের ব্যর্থতাটি বিশাল। সে ব্যর্থতার কারণে গৌরব যুগের মুসলিমদের সাথে বাঙালি মুসলিমদের অবদান ও চারিত্রিক পার্থক্যটিও বিশাল। সে কালে তাঁরা ইতিহাস গড়েছিলেন সর্বকালের সভ্যতা নির্মাণে এবং […]

পরিশুদ্ধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নির্মাণ কিরূপে?

ফিরোজ মাহবুব কামাল    চরিত্রে বিপ্লব আনে পরকালের ভয়  সকল বিপ্লবের মূলে হলো চারিত্রিক বিপ্লব। এবং সকল  চারিত্রিক বিপ্লবের মূলে হলো দর্শনের বিপ্লব -তথা জীবন ও জগত নিয়ে ব্যক্তির ধারণা ও বিশ্বাসে বিপ্লব। ঈমানদারদের জীবনে সে বিপ্লবটি আনে পরকালের ভয় -তথা বিচার দিনে মহান আল্লাহ তায়ালার কাছে জবাবদেহীতার ভয়। সে ভয় না থাকলে জীবন-যাপনে স্বেচ্ছাচারীতা […]

বাঙালি মুসলিমের ১৯৭১’য়ের অর্জন

ফিরোজ মাহবুব কামাল   একাত্তরের অর্জন: অরক্ষিত স্বাধীনতা বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় যদি ভারতের চেয়ে দ্বি-গুণ বা তিন গুণও হয় তবুও বাংলাদেশীদের ভারতীয় আগ্রাসনের ভয় নিয়েই বাঁচতে হবে -যেমন বাঁচতে হয় ঘরের পাশের জঙ্গলে নেকড়ে বাঘ আছে, এমন ঘরের বাসিন্দাকে। ভারতের মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের নাই। ভারতের  শক্তি তার বিশাল ভূগোলে, অর্থনীতিতে নয়। সামরিক ভাবে অরক্ষিত […]

ইসলামপন্থীদের চেতনায় সেক্যুলারিজমের দূষণ এবং বাংলার আকাশে কালো মেঘ

 ফিরোজ মাহবুব কামাল    সেক্যুলারিজম ও ইসলাম: দ্বন্দটি কোথায়?  ইসলামপন্থী দলগুলি এখন ঘন ঘন একতার কথা বলছে। এখন একতার কথা বলার মধ্যে তাদের পার্থিব স্বার্থপরতা আছে। কারণ, সামনে নির্বাচন। তারা জানে, বিভক্ত থাকলে নির্বাচনে বিজয় মিলবে না। এবং একতা গড়লে সংসদে সিট মিলতে পারে।  এরূপ ইহজাগতিক স্বার্থপরতার নীতিই হলো সেক্যুলারিজম। সেক্যুলারিজমের আভিধানিক অর্থ হলো, আখেরাতের […]

বাঙালি মুসলিমের ব্যর্থতার কারণ: উদ্যোগ নাই চেতনার পরিশুদ্ধির  

ফিরোজ মাহবুব কামাল  সবচেয়ে বড় বাধা জনগণের অসুস্থ চেতনা  বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার হটানোর আন্দোলন সফল হয়েছে। সফল হয়েছিল ফ্যাসিস্ট শেখ মুজিবের অপসারণও। বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের নেতৃত্বে শুরু হয়েছে নানামুখী রাষ্ট্রীয় সংস্কারের কাজ । রাষ্ট্রীয় সংস্কারের জন্য তিনি গঠন করেছেন অনেকগুলি কমিটি। কিন্তু নাই জনজীবনে পরিশুদ্ধির উদ্যোগ। এমনকি বাংলাদেশীদের পরিচালিত টিভি ও […]

The US Begins the War: Defiant Iran Will Emerge as a New Iran

Dr. Firoz Mahboob Kamal The rule of unhinged bullies Today on June 22, the US joins Israel in its war against Iran. The USA bombers dropped 13 thousands 608 kilogrammes bombs on nuclear sites in Fordow, Natanz and Isfahan. President Donald Trump claims that the US bombs have totally obliterated the whole Iranian nuclear facilities. […]

সর্বশ্রেষ্ঠ নেক আমল ও সর্বনিকৃষ্ট অপরাধ এবং বাংলাদেশের প্রেক্ষাপট

ফিরোজ মাহবুব কামাল কর্ম, চরিত্র, জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার বিচারে বহু জাতিই উপরে উঠে, আবার অনেক জাতিই দ্রুত নিচে নামে। কেন উপরে উঠে এবং কেন নিচে নামে –সে বিষয়টি কোন রকেট সায়েন্স ও জটিল বিজ্ঞানের বিষয় নয়। একজন নিরক্ষর মানুষও সেটি বুঝে -যদি তার বিবেক ও স্বাভাবিক কাণ্ডজ্ঞান সঠিক ভাবে কাজ করে। মুসলিমদের গৌরবকালে ভেড়ার রাখালও […]

The Evil Axis of the West : Only a Nuclear Deterrent can Save Iran

Dr. Firoz Mahboob Kamal The West has stood as an Axis of  Evil for centuries and jeopardized regional and world peace again and again.  Now it threatens Iran with an eminent hell of destruction and genocide on its people – as it did with other people in the recent and distant past. Only nuclear bombs […]

বাঙালি মুসলিমের অপরাধনামা ও ভাবনাশূন্যতা

ফিরোজ মাহবুব কামাল   শূন্যতা ইতিহাস জ্ঞানের বাঙালি মুসলিমের বড় শূন্যতা ইতিহাস জ্ঞানে। সে শূন্যতার কারণেই ভারতের ন্যায় একটি পরীক্ষিত শত্রু দেশকে অনেক বাংলাদেশী রাজনৈতিক নেতা-কর্মী ও বুদ্ধিজীবী অকৃত্রিম বন্ধু বলে। সেটি যেমন আওয়ামী ঘরানার লোকরা বলে; তেমনি বিএনপি ঘরানোর লোকেরাও বলে। এমন কি অনেক ইসলামপন্থী দলের নেতারাও সে কথা বলে। দেশের বিপুল সংখ্যক মানুষ […]

ইরানে ইসরাইলী হামলা:মুসলিম উম্মাহর জন্য যা শিক্ষণীয়

ফিরোজ মাহবুব কামাল ইসরাইলের যুদ্ধ এবং যুদ্ধের নাশকতা ইরানকে ইসরাইল তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে, কোন আরব দেশকে নয়। অন্য কোন মুসলিম দেশকেও নয়। প্রতিবেশী আরব দেশগুলি ইসরাইলের বিরুদ্ধে একটি তীরও ছুড়ছে না।  অথচ হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহর মত যারাই ইসরাইলের বিরুদ্ধে খাড়া হয়েছে তাদেরকে সাহায্য করেছে ইরান। ইরানের এ ভূমিকাই […]