রাজনীতিতে সিরাতাল মুস্তাকীম ও সিরাতাদ দোয়াল্লিন

ফিরোজ মাহবুব কামাল

 

প্রসঙ্গ: রাজনীতির সিরাতাল মুস্তাকীম ও সিরাতাদ দোয়াল্লিন

এ বিশ্বচরাচরে পথ মাত্র দুটি। একটি সিরাতাল মুস্তাকীম, অপরটি সিরাতাদ দোয়াল্লিন। প্রথমটি জান্নাতের, অপরটি জাহান্নামের। সিরাতাল মুস্তাকীমের সরল পথ মাত্র একটি; কিন্তু সিরাতাদ দোয়াল্লিনের তথা পথভ্রষ্টদের পথের সংখ্যাটি হাজার হাজার। ঈমানদার হওয়ার দায় হলো, জীবনের পথ চলায় প্রতি ক্ষেত্রে পা ফেলতে হয় সিরাতাল মুস্তাকীমে। সিরাতাল মুস্তাকীম থাকে যেমন নামাজ রোজা, হজ্জ যাকাতের ন্যায় ইবাদতে, তেমনি থাকে রাজনীতি, ব্যবসা বাণিজ্য ও আচার আচরণেও। রাজনীতিতে সিরাতাল মুস্তাকীম হলো, ইসলামীর রাষ্ট্রের প্রতিষ্ঠা, মহান আল্লাহ তায়ালার  প্রতি আত্মসমর্পণ এবং তাঁর এজেন্ডার সাথে একাত্মতা। এটিই জান্নাতের পথের রাজনীতি। অপরদিকে রাজনীতিতে সিরাতাদ দোয়াল্লিন হলো জাতীয়তাবাদী, গোত্রবাদী, রাজতন্ত্রী, সেক্যুলারিস্ট, কম্যুনিস্ট, পু্ঁজিবাদী ও স্বৈরাচারী রাষ্ট্রের নির্মাণ এবং সেরূপ অনৈসলামী রাষ্ট্রের পরিচালনা। রাজনীতির এ পথটি আল্লাহ তায়ালার বিরুদ্ধে বিদ্রোহ ও তাঁর বিরুদ্ধে যুদ্ধের পথ। এমন রাষ্ট্রের লক্ষ্য হয়, শয়তানের এজেন্ডাকে বিজয়ী করা এবং ইসলামকে পরাজিত রাখা।

ইসলামী রাষ্ট্র বলতে এমন এক রাষ্ট্রকে বুঝায় -যা কাজ করে এবং যুদ্ধ করে মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করার লক্ষ্যে। এরূপ রাষ্ট্রের মূল লক্ষ্য ও কর্মকাণ্ড হয়, জনগণকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং তাদেরকে জান্নাতে নেয়া। এটিই হলো  সিরাতাল মুস্তাকীমের রাজনীতি। এ রাজনীতিতে রাষ্ট্র পরিণত হয় জান্নাতের বাহনে।  এজন্যই ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা ও প্রতিরক্ষার সাথে জড়িত হওয়ার অর্থ, জিহাদে তথা সর্বশ্রেষ্ঠ ইবাদতে লিপ্ত হওয়া। এ জিহাদে যারা নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। মহান আল্লাহ তায়ালার কাছে তাদের এ কুরবানী এতোই মর্যাদা পায় যে, তাদেরকে তিনি বিনা হিসাবে জান্নাতে স্থান দেন। এ মর্যাদা কখনো সেক্যুলার রাষ্ট্রের চাকর বাকর ও সৈনিকদের জুটে না।

বোধসম্পন্ন কোন মানুষই শুধু বাঁচার জন্য বাঁচে না; তার বাঁচার মধ্যে সুনির্দিষ্ট একটি এজেন্ডা থাকে। তেমনি প্রতিটি রাষ্ট্র কাজ করে সুনির্দিষ্ট একটি এজেন্ডাকে বিজয়ী করার হাতিয়ার রূপে। সে এজেন্ডার ভিত্তিত রাষ্ট্র জাতীয়তাবাদী, বর্ণবাদী, ফ্যাসিবাদী, রাজতন্ত্রী, গণতন্ত্রী এবং ইসলামী হয়। রাষ্ট্রের শাসনতন্ত্র, আইন, প্রশাসন, রাজনৈতিক পলিসি, শিক্ষানীতি, সংস্কৃতি, বিদেশ নীতি ও যুদ্ধ-বিগ্রহের মাঝে রাষ্ট্রের চরিত্র ও এজেন্ডা ধরা পড়ে। তেমনি রাষ্ট্রের নীতিমালা ও কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পায় সে রাষ্ট্রে নাগরিকদের ঈমান-আকিদা, চরিত্র, রাজনীতি ও জীবনদর্শন। এজন্যই ঈমানদারদের পরিচালিত রাষ্ট্র এবং বেঈমানদের পরিচালিত রাষ্ট্র কখনোই একই রূপ হয়না। সে পার্থক্যগুলি খালি চোখেও ধরা পড়ে; সেগুলি বুঝার জন্য পণ্ডিত হওয়া লাগে না।

প্রতিটি ঈমানদার ব্যক্তিকে যেমন পানাহারের ক্ষেত্রে হারাম হালালের বাছবিচার করতে হয়, তেমনি বাছবিচার করতে হয় রাষ্ট্র নির্মাণে রাজনীতি করা, যুদ্ধ করা, ভোট দেয়া, চাকুরী করা বা সৈনিক হওয়ার ক্ষেত্রেও। যে রাষ্ট্রের যুদ্ধটি ইসলামের বিরুদ্ধে, এমন রাষ্ট্রের কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়াটাই হারাম। এটি মহাপাপ। সে পাপ জাহান্নামে নেয়। এজন্যই কোন ঈমানদার ব্যক্তি ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের চাকর বাকর হয়নি। তাদের সেনাবাহিনতেও যোগ দেয়নি। ভারতীয় উপমহাদেশে এ কাজ ছিল হিন্দু, শিখ ও অন্যান্য অমুসলিমদের; পরবর্তী কালে ইসলাম থেকে দূরে সরা কিছু জাহেল, পথভ্রষ্ট ও সেক্যুলারিস্ট মুসলিম ব্রিটিশ বাহিনীতে যোগ দেয়। এরা ব্রিটিশদের বিজয়ী করতে উসমানিয়া খলিফার বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ করে এবং বহু মুসলিমকে হত্যা করে। 

মহান আল্লাহ তায়ালা তাঁর নিজের এজেন্ডাতে কোন অসম্পষ্টতা রাখেননি। পবিত্র কুর’আনে সে এজেন্ডার কথা বার বার ঘোষিত হয়েছে। সেটি হলো সর্ববিধ ধর্ম, মতবাদ ও জীবন দর্শনের উপর ইসলামের বিজয় (লি’ইউয’হিরাহু আলা দ্বীনি কুল্লিহি)। তিনি চান, সকল প্রকার মিথ্যা, দুর্বৃত্তি ও অবিচারের নির্মূল (নেহী আনিল মুনকার) এবং তিনি চান, সত্য, ন্যায় ও সুবিচারের প্রতিষ্ঠা (আ’মিরু বিল মারুফ)। মহান আল্লাহ তায়ালার উপর ঈমানের অর্থ, তাঁর এ এজেন্ডাকে শুধু বিশ্বাস করা নয়, বরং সে এজেন্ডাকে সর্বক্ষণ চেতনায় ধারণ করে বাঁচা। এবং সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো মহান আল্লাহ তায়ালার সে এজেন্ডাকে বিজয়ী করার কাজে নিজের অর্থ, শ্রম, মেধা ও রক্তের বিনিয়োগ করা। যারা এ ভাবে বাঁচে, বস্তুত তারাই বাঁচে মহান আল্লাহ তায়ালার আজ্ঞাবহ খলিফা রূপে। তখন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিয়ুন” অর্থাৎ “নিশ্চয়ই আল্লাহর জন্য বাঁচা এবং আল্লাহতেই ফিরে যাওয়ার” -মু’মিনের এ পবিত্র নিয়তটি তাঁর বাঁচা ও মারা যাওয়ার মধ্যে ধরা পড়ে। এটিই হলো ঈমানদারের জিহাদের রাজনীতি।  

সমাজে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার অবশ্যই গুরুত্ব রয়েছে; তবে শুধু মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়িয়ে মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করা সম্ভব নয়। তাছাড়া মসজিদ মাদ্রাসার কাজও সেটি নয়। বেশি বেশি নামাজ রোজা ও হজ্জ যাকাত পালন করে এবং নামাজী ও হাজীদের সংখ্যা বাড়িয়েও সেটি সম্ভব নয়। মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করার কাজে তাঁর  নির্দেশিত শক্তিশালী হাতিয়ারটি হলো ইসলামী রাষ্ট্র এবং তার প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও তার অর্থ বল ও লোকবল। এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সে রাষ্ট্রের প্রতিষ্ঠায় জিহাদ এবং সে জিহাদে অর্থ, শ্রম, মেধা ও রক্তের বিনিয়োগ। নবীজী (সা:) ও তাঁর সাহাবাগণ তাদের বিরামহীন জিহাদ এবং সে জিহাদে নিজেদের জান ও মালের বিপুল কুর’বানীর মধ্য দিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা দিয়েছিলেন। সে রাষ্ট্রের ফলে মুসলিম উম্মাহ যেমন বিশ্বশক্তি রূপে দ্রুত বেড়ে উঠতে পেরেছে এবং তেমনি বিজয় পেয়েছে মহান রব’য়ের এজেন্ডা।

 

নবীজী (সা:)’য়ের ইসলাম এবং আজকের ইসলাম: পার্থক্য কোথায়?

নবীজী (সা:)’য়ের ইসলাম এবং আজকের মুসলিমদের ইসলামের মধ্য সবচেয়ে বড় পার্থক্যটি হলো, নবীজী (সা:)’য়ের ইসলামে নামাজ রোজা ও হজ্জ যাকাতের সাথে ছিল ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা ও সে রাষ্ট্রের প্রতিরক্ষা। কিন্তু আজকের মুসলিমগণ সে ইসলাম নিয়ে বাঁচে না। আজকের ইসলামে নামাজ রোজা, হজ্জ যাকাত ও কুর’আন তেলাওয়াত থাকলেও ইসলামী রাষ্ট্র নাই। সেরূপ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জিহাদও নাই। ইসলামী রাষ্ট্রের বদলে তারা প্রতিষ্ঠা দিয়েছে সেক্যুলার জাতীয়তাবাদী, বর্ণবাদী, স্বৈরাচারী, রাজতন্ত্রী রাষ্ট্র। আজকের মুসলিম জীবনে নবীজী (সা:)’য়ের রাষ্ট্র নির্মাণে ও রাষ্ট্র পরিচালনার সূন্নতের কোন স্থান নাই। সে শূণ্যস্থান পূরণ করেছে রাষ্ট্র নির্মাণের অনৈসলামী -বিশেষ করে পাশ্চাত্যের ধ্যানধারণা থেকে। এখানে তাদের বিদ্রোহ নবীজী (সা:)’য়ের সূন্নতের বিরুদ্ধে। আর নবীজী (সা:)’য়ের বিরুদ্ধে বিদ্রোহের অর্থ তো আল্লাহ তায়ালার বিরুদ্ধে বিদ্রোহ। আজকের মুসলিমদের জীবনে সিরাতাল মুস্তাকীম থেকে এখানেই ঘটেছে সবচেয়ে বড় বিচ্যুতি। এবং সকল বিচ্যুতির পথ যে জাহান্নামের পথ -সে হুশও তাদের লোপ পেয়েছে।   

ঈমানদারের সামনে কাঙ্খিত রাষ্ট্রের মডেলটি সব সময়ই হতে হয় নবীজী (সা:)’য়ের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র। যারা সিরাতাল মুস্তাকীমে চলতে আগ্রহী তাদের এজেন্ডা অবশ্যই হতে হয়, নবীজী (সা:)’য়ের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের অনুকরণে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা দেয়া এবং সে রাষ্ট্রকে সর্বতোভাবে সুরক্ষিত করা। রাজনীতিতে এ নিয়ত থাকলে সে রাজনীতি তখন জিহাদে পরিণত হয়। সে রাজনীতির প্রতিটি কর্ম তখন ইবাদত গণ্য হয়। প্রতিটি মুসলিমের ঈমানী দায় হলো, শুধু তার প্রতিটি কর্মকে নয়, তার রাজনীতিকে ইবাদতে পরিণত করা। এরূপ ইবাদতের রাজনীতিই হলো সিরাতাল মুস্তাকীমে রাজনীতি। এছাড়া রাজনীতির অন্য সবগুলি পথই হলো পথভ্রষ্টতার পথ। প্রকৃত ঈমানদারী হলো, এ সত্যকে মনে প্রাণে বিশ্বাস করা।

পরিতাপের বিষয় হলো, মুসলিমগণ আজ সিরাতাদ দোয়াল্লিন তথা ভ্রষ্টদের পথগুলির অনুসরণ করাকেই নিজেদের রাজনীতি বানিয়ে নিয়েছে। এভবে সমগ্র জাতি পরিণত হয়েছে দোয়াল্লিন তথা পথভ্রষ্টদের জাতিতে। সে পথভ্রষ্টতার প্রমান, মুসলিম বিশ্বে ইসলামী রাষ্ট্র না থাকাটি; এবং সে সাথে ৫০টির বেশি জাতীয়তাবাদী, উপজাতীয়তাবাদী, ফ্যাসবাদী ও রাজতন্ত্রী সেক্যুলার রাষ্ট্রের প্রতিষ্ঠা। মুসলিম উম্মাহর এ বিভক্ত মানচিত্র হলো বেঈমানীর দৃশ্যমান রূপ। এ রাষ্ট্রগুলি মুসলিম উম্মাহর বিরুদ্ধে তাদের ভয়ানক নাশকতাটি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। সবচেয়ে বড় নাশকতাটি হলো, এ রাষ্ট্রগুলি মুসলিম উম্মাহকে বিভক্ত ও দুর্বল করে রেখেছে। নবীজী (সা:) ও তাঁর সাহাবায়ে কেরাম শক্তিশালী এক বিশাল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা দিতে পেরেছিলেন বলেই মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করার কাজটি সহজ  হয়ে যায়। তখন বিশাল ভূভাগ জুড়ে প্রতিষ্ঠা পায় তাঁর সার্বভৌমত্ব ও শরিয়া আইন। একমাত্র তখনই দুর্বৃত্তির নির্মূল এবং ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জিহাদ রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছিল। এজন্যই এরূপ একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জিহাদের চেয়ে বড় ইবাদত নাই। কেননা এ ইবাদতই নির্ধারণ করে, মহান আল্লাহ তায়ালার এজেন্ডা রাষ্ট্রের বুকে বিজয়ী হবে, কি হবে না -সে গুরুত্বপূর্ণ বিষয়টি। এ ইবাদত থেকে যারা দূরে থাকে নবীজী (সা:)’য়ের যুগে তাদের মুনাফিক বলা হয়েছে।

মুসলিম জীবনে ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদ না থাকার অর্থ, শয়তানের এজেন্ডাকে বিনা যুদ্ধে বিজয়ী হতে দেয়া। এটি কোন মহল্লায় বাঘ ভালুককে বিনা বাধায় মনুষ্য শিকারের অনুমতি দেয়ার ন্যায় অপরাধ। শত্রুশক্তির হামলার মুখে এরূপ নিষ্ক্রিয়তা গুরুতর অপরাধ। অপরাধটি এখানে ইসলামকে পরাজিত রাখার। এমন অপরাধ ব্যক্তিকে মুনাফিক বানায়। ঈমানদারের উপর ফরজ হলো, সে বাঁচবে একমাত্র মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করার বিরামহীন জিহাদ নিয়ে এবং প্রতিষ্ঠা দিবে ইসলামী রাষ্ট্র। যে দেশে ইসলামী রাষ্ট্র নাই এবং সে রাষ্ট্র প্রতিষ্ঠার জিহাদও নাই, বুঝতে হবে সে দেশের মানুষ একাত্ম হতে ব্যর্থ হয়েছে মহান আল্লাহ তায়ালার এজেন্ডার সাথে। বুঝতে হবে, তারা নামে মুসলিম হলেও তারা একাত্ম শয়তানের এজেন্ডার সাথে। বাংলাদেশের মত মুসলিম দেশগুলিতে এরাই শয়তানের এজেন্ডাকে বিজয়ী করে রেখেছে। এরাই হলো জাতীয়তাবাদী সেক্যুলারিস্ট, হিন্দুত্ববাদী ও বামধারার অনুসারীগণ। বাংলাদেশে এরাই হলো শয়তানের পক্ষের শক্তি। পরিতাপের বিষয় হলো, বাংলাদেশের মত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ দীর্ঘকাল যাবত অধিকৃত আছে এ শয়তানী পক্ষের হাতে। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। ফলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এ দেশটির গুরুত্ব অপরিসীম। এ দেশের বুকে ইসলামের শত্রুপক্ষ একাকী নয়। তারা তাদের নিজেদের বিজয়কে ধরে রাখতে এবং ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা রুখতে কোয়ালিশন গড়েছে হিন্দুত্ববাদী ভারত, কম্যুনিস্ট চীন, স্বৈরাচারী রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী শক্তির সাথে।  ৭/১০/২০২৬

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *